আহমদ চান যদি হেসে
এই কবিতাটি লিখেছেন নজরুল ইসলাম · ১ মিনিট পড়ার সময় ·
আল্লাহকে যে পাইতে চায় হজরতকে ভালোবেসে'-
আরশ কুর্শী লওহ কলম না চাহিতেই পেয়েছে সে।।
রসুল নামের রশি ধ'রে
যেতে হবে খোদার ঘরে,
নদী-তরঙ্গে যে পড়েছে ভাই
দরিয়াতে সে আপনি মেশে।।
তর্ক করে দুঃখ ছাড়া কী পেয়েছিস্ অবিশ্বাসী,
কী পাওয়া যায় দেখ্ না বারেক হজরতে মোর ভালোবাসি;
এই দুনিয়ায় দিবা-রাতি
ঈদ হবে তোর নিত্য সাথী;
তুই যা চাস্ তাই পাবি হেথায়,
আহমদ চান যদি হেসে।।

লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।