মূল বিষয়বস্তুতে যান

আমাদের সম্পর্কে

সাহিত্য.কম কী?

সাহিত্য.কম একটি মাল্টি-অথর বাংলা সাহিত্য প্লাটফর্ম যেখানে লেখকরা সাইন আপ করে তাদের কবিতা, প্রবন্ধ, গল্প, ছড়া এবং অন্যান্য সাহিত্যকর্ম প্রকাশ করতে পারেন। আমাদের লক্ষ্য হলো বাংলা সাহিত্য প্রেমীদের জন্য একটি মুক্ত, উন্মুক্ত প্লাটফর্ম তৈরি করা যেখানে তারা সৃজনশীল লেখা শেয়ার ও আবিষ্কার করতে পারেন।

আমাদের যাত্রা

২০০৯ — শুরুর গল্প

২০০৯ সালে একটা মাল্টি-অথর ব্লগ শুরু করি। মূলত প্লান ছিলো যাদের লেখা বই মেলাতে প্রকাশিত হয় না বিভিন্ন কারণে, তাদের জন্য সাহিত্য চর্চার এক প্লাটফর্ম প্রস্তুত করা।

২০০৯-২০১১ — সুদিনের সময়

২০০৯ থেকে ২০১১ অবধি কয়েক হাজার লেখা নিয়ে বেশ ভালই চলছিলো সাহিত্য ডট কম।

২০১১-২০১৪ — প্রথম বিরতি

সম্পুর্ন অবাণিজ্যিক হওয়ার কারণে পর্যাপ্ত ফান্ড আর নিয়মিত টেক-মেইন্টেন্সের অভাবে ডেটাবেজ ক্রাশ করে এবং সাহিত্য ডট কম বন্ধ হয়ে যায়।

২০১৪-২০১৫ — দ্বিতীয় প্রচেষ্টা

২০১৪ তে আবার শুরু করি সাহিত্য ডট কম। কিন্তু বিধি বাম। সেই নিয়মিত টেক-মেইন্টেন্সের অভাব। ডেটাবেজ ক্রাশ। ২০১৫ তে বন্ধ হয়ে যায় সাহিত্য ডট কম।

২০২২ — নতুন শুরু

২০২২, আবার চেষ্টা করছি। এবার আগের থেকে বড় বাজেট আর নিউ টেকনোলোজি। জানিনা কতদূর যাওয়া সম্ভব হবে, তবে চেষ্টা থাকবে অবিরত।

পুরনো লেখা পুনরুদ্ধার

আর পুরনো ১৫০ এর মত লেখা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। এই লেখাগুলো আমাদের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আমরা এগুলো সংরক্ষণ করতে পেরে গর্বিত।

লেখা জমা দিন

আপনাদের কাছে লেখা আহ্বান করছি। আপনারা এই লিঙ্ক থেকে লেখা জমা দিতে পারেন। অথবা write@sahityo.com এ লেখা ই-মেইল করতে পারেন।

আপাদের সহযোগিতা একান্ত কাম্য।

যোগাযোগ

আমাদের সাথে যোগাযোগ করতে যোগাযোগ পাতা ব্যবহার করুন অথবা info@sahityo.com এ ইমেইল করুন।

Loading...