একটি সমাজ
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
একটি সমাজ বৃত্তমধ্যে , একটি সমাজ বাইরে আছে ,
এর খানিকটা অংশ আপন,ওর খানিকটা আমার কাছে ,
একটি সমাজ নকলনবিশ , অন্যটি তার তুল্যে খাঁটি ,
দুই সমাজে ঝগড়া করে পদোন্নতি করছে মাটি ।
একটি সমাজ আয়ত্তাধীন , অন্য কিছু বহির্মুখী ,
একটি কিছু পরার্থপর , অন্যটি খুব আত্মসুখী ,
একটি সমাজ বৃত্তমধ্যে , একটি সমাজ বাইরে আছে ,
এর খানিকটা অংশ আপন,ওর খানিকটা আমার কাছে।
কাব্যগ্রন্থ : :ও চিরপ্রণম্য অগ্নি
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।