আমার বুকের ভিতর
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
মধ্যিখানে শুয়েছিলেন দুখের করাত
তাতে আমার কেটেছে পা,
অন্ধকারে চিড় খেয়েছে আলোর বরাত
সেই ভরসায় ---
জীবনযাপন এবং নৌকো টলোমলো,
আমার বুকের ভিতর তোমার মুখটি তোলো।।
(কাব্যগ্রন্থ: অঙ্গুরী তোর হিরণ্য জল)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।