আমার যখন পথ ফুরাবে
এই কবিতাটি লিখেছেন নজরুল ইসলাম · ১ মিনিট পড়ার সময় ·
আমার যখন পথ ফুরাবে,
আসবে গহিন রাতি
তখন তুমি হাত ধ'রো মোর
হয়ো পথের সাথী।।
অনেক কথা হয়নি বলা,
বলার সময় দিও (খোদা),
আমার তিমির-অন্ধ চোখে
দৃষ্টি দিও প্রিয় (খোদা),
বিরাজ করো বুকে আমার
আরশখানি পাতি'।।
সারা জীবন কাটলো আামার
বিরহে, বঁধু
পিপাসিত কণ্ঠে এসে
দিও মিলন-মধু।
তুমি যেথায় থাকো প্রিয়
সেথায় যেন যাই (খোদা),
সখা ব'লে ডেকো আমায়,
দীদার যেন পাই (খোদা),
সারা জনম দুঃখ পেলাম,
(যেন) এবার সুখে মাতি।।
আসবে গহিন রাতি
তখন তুমি হাত ধ'রো মোর
হয়ো পথের সাথী।।
অনেক কথা হয়নি বলা,
বলার সময় দিও (খোদা),
আমার তিমির-অন্ধ চোখে
দৃষ্টি দিও প্রিয় (খোদা),
বিরাজ করো বুকে আমার
আরশখানি পাতি'।।
সারা জীবন কাটলো আামার
বিরহে, বঁধু
পিপাসিত কণ্ঠে এসে
দিও মিলন-মধু।
তুমি যেথায় থাকো প্রিয়
সেথায় যেন যাই (খোদা),
সখা ব'লে ডেকো আমায়,
দীদার যেন পাই (খোদা),
সারা জনম দুঃখ পেলাম,
(যেন) এবার সুখে মাতি।।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।