ইচ্ছে ছিলো
কবিতাটি তারিখে ভোলানাথ পোদ্দার লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
ইচ্ছে আছে দেখবো ঘুরে
আমার সোনার দেশ,
প্রতি প্রান্তে কতো কিছু
প্রকৃতির নাই শেষ।
ঘরে বসে আমরা ভাবি
কি আছে দেখার,
দেশ নিয়ে কি আছে
নূতন করে লেখার।
দেশের যতো কবি ছিলো
তারা বলে গেছে,
এই দেশে প্রকৃতির রূপ
গ্রাম গঞ্জে আছে।
ধান ফলে গ্রামের মাঠে
সবুজের মাতা মাতি,
গাছ গাছালি সবুজ নিয়ে
বেড়ে ওঠে রাতা রাতি।
খাল বিলে মাছেরা সব
করছে জল কেলি,
ডাহুক ঘুঘু গাছের ডালে
বেড়াচ্ছে সব খেলি।
টিনের চালে পড়ে যখন
বৃষ্টির সব ফোটা,
নূতন বউ মুচকি হেসে
স্বামীকে দেয় খোটা।
পৃথিবীতে রয়েছে কতো
যান্ত্রিক কলোরব,
আমাদের দেশে রয়েছে শুধু
প্রকৃতি ঘেরা সব।
পাহাড় পর্বত রয়েছে ঘেরা
দেশের একটি পাশে,
শ্রান্তি কাটাতে সেখানে মানুষ
পরিজনের সঙ্গে হাসে।
সমুদ্রে ঘেরা একটি এলাকা
মানুষকে টেনে নেয়,
সেখানে গেলে মনের শান্তি
সমুদ্র এনে দেয়।
এমন সুন্দর দেশটি আমরা
দেখতে চাই না ঘুরে,
এসব রয়েছে সবার পাশে
নয় খুব বেশী দূরে।
আমার সোনার দেশ,
প্রতি প্রান্তে কতো কিছু
প্রকৃতির নাই শেষ।
ঘরে বসে আমরা ভাবি
কি আছে দেখার,
দেশ নিয়ে কি আছে
নূতন করে লেখার।
দেশের যতো কবি ছিলো
তারা বলে গেছে,
এই দেশে প্রকৃতির রূপ
গ্রাম গঞ্জে আছে।
ধান ফলে গ্রামের মাঠে
সবুজের মাতা মাতি,
গাছ গাছালি সবুজ নিয়ে
বেড়ে ওঠে রাতা রাতি।
খাল বিলে মাছেরা সব
করছে জল কেলি,
ডাহুক ঘুঘু গাছের ডালে
বেড়াচ্ছে সব খেলি।
টিনের চালে পড়ে যখন
বৃষ্টির সব ফোটা,
নূতন বউ মুচকি হেসে
স্বামীকে দেয় খোটা।
পৃথিবীতে রয়েছে কতো
যান্ত্রিক কলোরব,
আমাদের দেশে রয়েছে শুধু
প্রকৃতি ঘেরা সব।
পাহাড় পর্বত রয়েছে ঘেরা
দেশের একটি পাশে,
শ্রান্তি কাটাতে সেখানে মানুষ
পরিজনের সঙ্গে হাসে।
সমুদ্রে ঘেরা একটি এলাকা
মানুষকে টেনে নেয়,
সেখানে গেলে মনের শান্তি
সমুদ্র এনে দেয়।
এমন সুন্দর দেশটি আমরা
দেখতে চাই না ঘুরে,
এসব রয়েছে সবার পাশে
নয় খুব বেশী দূরে।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।