আধখানা বেল
এই কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর · ১ মিনিট পড়ার সময় ·
আধখানা বেল
খেয়ে কানু বলে,–
“কোথা গেল বেল
একখানা।’
আধা গেলে শুধু
আধা বাকি থাকে,
যত করি আমি
ব্যাখ্যানা,
সে বলে, “তাহলে মহা ঠকিলাম,
আমি তো দিয়েছি ষোল আনা দাম।’–
হাতে হাতে সেটা করিল প্রমাণ
ঝাড়া দিয়ে তার
ব্যাগখানা।
(খাপছাড়া কাব্যগ্রন্থ)
খেয়ে কানু বলে,–
“কোথা গেল বেল
একখানা।’
আধা গেলে শুধু
আধা বাকি থাকে,
যত করি আমি
ব্যাখ্যানা,
সে বলে, “তাহলে মহা ঠকিলাম,
আমি তো দিয়েছি ষোল আনা দাম।’–
হাতে হাতে সেটা করিল প্রমাণ
ঝাড়া দিয়ে তার
ব্যাগখানা।
(খাপছাড়া কাব্যগ্রন্থ)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।