উদাস চোখ দুটি
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
উদাস চোখ দুটি
কি যেন খুঁজে বেরায়
স্টেশনের চত্বরে জনতার ভীরে
উৎসুক পল্লব ঝরে পরে
দুঃখ নিয়ে বুকে
তর্জনী কপালে ঠেকায়ে
চেয়ে দেখে সূর্যের হাহাকার
যেখানে নেই কোন প্রাণ ।
চোখের ভাষায়
অস্পষ্ট কথা নিয়ে
তপ্ত পিচডালা পথে হেটে বেড়াই ।
এলোমেলো কেশবিন্যাস
ডান হাতের কব্জিতে
গোটাকয় লাল সূতা ।
দৃষ্টি সম্মুখে রেখে হাতরে ফিরি
মহাকাশের ধুলো কনার মত
বুকে বিধে কি যেন ।
কি যেন কষ্ট হয়
বুকের বাম পাশটায়
কি যেন খুঁজে বেরায়
স্টেশনের চত্বরে জনতার ভীরে
উৎসুক পল্লব ঝরে পরে
দুঃখ নিয়ে বুকে
তর্জনী কপালে ঠেকায়ে
চেয়ে দেখে সূর্যের হাহাকার
যেখানে নেই কোন প্রাণ ।
চোখের ভাষায়
অস্পষ্ট কথা নিয়ে
তপ্ত পিচডালা পথে হেটে বেড়াই ।
এলোমেলো কেশবিন্যাস
ডান হাতের কব্জিতে
গোটাকয় লাল সূতা ।
দৃষ্টি সম্মুখে রেখে হাতরে ফিরি
মহাকাশের ধুলো কনার মত
বুকে বিধে কি যেন ।
কি যেন কষ্ট হয়
বুকের বাম পাশটায়
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।