ঝরা ফুল
গদ্য কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
দেখ, আমার চোখের কোণে
একবিন্দুও অশ্রু নেই,
বুকের গভীরে-
তোমার জন্য আর
আবেগের ঝড় উঠে না।
নিবিড় রাত্রি যখন
পৃথিবীকে গ্রাস করে,
আমিও তখন একজন
ভাবনাহীন রাক্ষস হয়ে
ডুব দেই কুম্ভকর্ণের ঘুমে
এই তো ,
আমার টেবিলের সামনে
বোতলের মুখটাতে,
নেতিয়ে আছে একটা
বাসি সাদা ফুল।
গতকালই সে তার
স্নিগ্ধ সুবাস ছড়িয়ে
আমায় ঋণী করেছে।
অথচ দেখ,
কি নির্লিপ্ত আমি!
ফুলটার করুণ অবস্থা দেখ,
আমার কোন কষ্টই হচ্ছে না।
মনে হচ্ছে,
এই তো স্বাভাবিক
ফুল ফোটে তো ঝরবে বলেই।
একবিন্দুও অশ্রু নেই,
বুকের গভীরে-
তোমার জন্য আর
আবেগের ঝড় উঠে না।
নিবিড় রাত্রি যখন
পৃথিবীকে গ্রাস করে,
আমিও তখন একজন
ভাবনাহীন রাক্ষস হয়ে
ডুব দেই কুম্ভকর্ণের ঘুমে
এই তো ,
আমার টেবিলের সামনে
বোতলের মুখটাতে,
নেতিয়ে আছে একটা
বাসি সাদা ফুল।
গতকালই সে তার
স্নিগ্ধ সুবাস ছড়িয়ে
আমায় ঋণী করেছে।
অথচ দেখ,
কি নির্লিপ্ত আমি!
ফুলটার করুণ অবস্থা দেখ,
আমার কোন কষ্টই হচ্ছে না।
মনে হচ্ছে,
এই তো স্বাভাবিক
ফুল ফোটে তো ঝরবে বলেই।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।