কথা রাখে নি
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
বর্ষার আকাশ আমায় কিছুই দেয় নি
দিয়েছে শুধু শাদা মেঘ ও তার উড়াউড়ি।
যে প্রতিশ্রুতি নিয়ে বর্ষা আসে
প্রতিশ্রুতির কিছুই রাখে নি সে।
কথা ছিল, আষাঢ়ের মেঘ, সিক্ত কদম
আমাকে সাজিয়ে দেবে কেয়ার সুঘ্রাণে,
আমাদের ভিজিয়ে দেবে সোৎসাহে।
কই, তা আর হলো কই!
প্রতিশ্রুতি ভেঙে আকাশে এখন
শুধুই খটখটে রোদ
আমার প্রিয়াও কথা রাখে নি,
ভাঙে নি তার মনের অবরোধ।
দিয়েছে শুধু শাদা মেঘ ও তার উড়াউড়ি।
যে প্রতিশ্রুতি নিয়ে বর্ষা আসে
প্রতিশ্রুতির কিছুই রাখে নি সে।
কথা ছিল, আষাঢ়ের মেঘ, সিক্ত কদম
আমাকে সাজিয়ে দেবে কেয়ার সুঘ্রাণে,
আমাদের ভিজিয়ে দেবে সোৎসাহে।
কই, তা আর হলো কই!
প্রতিশ্রুতি ভেঙে আকাশে এখন
শুধুই খটখটে রোদ
আমার প্রিয়াও কথা রাখে নি,
ভাঙে নি তার মনের অবরোধ।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
মন্তব্যসমূহ
অসংখ্য ধন্যবাদ
জমাতুল ইসলাম পরাগ • ২৮/৫/২০২৬
পরাগ ভাই আপনার কবিতা পরে অনেক ভাল লাগলো, আসাধারন…
তুষার • ২৮/৫/২০২৬
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।