প্রস্তাবনা
এই কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত · ১ মিনিট পড়ার সময় ·
রাগিণী খাম্বাজ,তাল মধ্যমান
মরি হায়,কোথা সে সুখের সময়,
সে সময় দেশময় নাট্যরস সবিশেষ ছিল রসময়!
শুন গো ভারতভূতি,
কত নিদ্রা যাবে তুমি,
আর নিদ্রা উচিত না হয়।
উঠ ত্যজ ঘুম ঘোর,
হইল,হইল ভোর,
দিনকর প্রাচীতে উদয়।
কোথায় বাল্মীকি,ব্যাস,
কোথা তব কালিদাস,
কোথা ভবভূতি মহোদয়।
অলীক কুনাট্য রঙ্গে,
মজে লোক রাঢ়ে বঙ্গে,
নিরখিয়া প্রাণে নাহি সয়।
সুধারস অনাদরে,
বিষবারি পান করে,
তাহে হয় তনু মনঃ ক্ষয়।
মধু বলে জাগ মা গো,
বিভু স্থানে এই মাগ,
সুরসে প্রবৃত্ত হউক তব তনয় নিচয়।।
মরি হায়,কোথা সে সুখের সময়,
সে সময় দেশময় নাট্যরস সবিশেষ ছিল রসময়!
শুন গো ভারতভূতি,
কত নিদ্রা যাবে তুমি,
আর নিদ্রা উচিত না হয়।
উঠ ত্যজ ঘুম ঘোর,
হইল,হইল ভোর,
দিনকর প্রাচীতে উদয়।
কোথায় বাল্মীকি,ব্যাস,
কোথা তব কালিদাস,
কোথা ভবভূতি মহোদয়।
অলীক কুনাট্য রঙ্গে,
মজে লোক রাঢ়ে বঙ্গে,
নিরখিয়া প্রাণে নাহি সয়।
সুধারস অনাদরে,
বিষবারি পান করে,
তাহে হয় তনু মনঃ ক্ষয়।
মধু বলে জাগ মা গো,
বিভু স্থানে এই মাগ,
সুরসে প্রবৃত্ত হউক তব তনয় নিচয়।।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।