চিলেকোঠার পিঠে পিঠ ঠেকিয়ে, সমুখে আমি
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
ঘুম নিয়েছে কিনে, প্রেমের শতাব্দী
গুচ্ছ গুচ্ছ বেড়ালের সঙ্গম চীৎকারের বিনিময়ে;
ফুটে গেচ্ছে গোলাপ তার সাথে সমস্ত অচেনা জংলি ফুলেরা
জেগে তো আছি, ঘুমেও জেগে থাকি, দেখে যাই মানুষের ঘুম।
বারবার এসেছি দুহাত পেতে; কিছু ক্লান্তি আমাকেও দাও!
বোধ এর পৈশাচিক ভালবাসা আমাকে একাই করে দেয়,
থেকে যাও তুমি, থেকে যায় বর্তমান আর তোমাকে দেয়া অচেতন কথা।
আমি দূর–বহু দূর মেঘে মিশে গিয়েও, এ হাত বাড়াই
ছুঁয়ে দিয়ে যাও যদি, এক মূহুর্তের ভুলে।
অন্ধকারে আমাকে কে গিলে খেয়েছিল!
কে খেয়েছে, এই যে বেঁচে থাকা কে।।
প্রতিবার নরকের সিঁড়ি নেমে আসে; বারবার
আমি শূন্য থেকে আরও তীব্র শূন্যে সহবাস করি,
হায়!! “বোধ” কি এমন পুণ্য হয়ে গেচ্ছে ভুলে; যে আমাকে ঘিরে রয়ে গেলে।
সহজ মানুষের মত ইচ্ছে তো করেই,
লাঙলের বিষ দাতে তোমাকে ছিঁড়ে ফালা ফালা করে দিতে
তারপরও, এই মানুষী দানবের তৃষ্ণা যদি মেঠে।
লোকের মুখে মানবতা শব্দটা একবার শুনেছিলাম!
ক্ষমা করে দেই, বারংবার ক্ষমা করে দেই, বুক আছে এখনো
করুণার কথা তাই বুঝি ভোলা হয়নি; আজো তাই খুন করি
চেনা পুরুষের দেয়া অভিশপ্ত আমাকেই।

লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।