এ আসমান জমিনে
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
ধরিত্রীর ভুতল থেকে ঐ নীহারিকা
বনানী পুষ্পকানন আরো লতা পল্লব;
এ আসমান জমিনে যত কিছু আঁকা
তোমারই;তোমারই জপে মত্ত সব।
ধূলিকণা,ক্ষুদ্রাতি ক্ষুদ্র এ পিপীলিকা
সকল সৃষ্টি ধরায় তোমারই অনুগত;
চিন্তিত,যেন মৌন দাঁড়িয়ে তরু শাখা
তব বন্দনা গায় নীরবে অবিরত।
ঝর ঝর গীত শুনি,আষাঢ় শ্রাবণে
ঝর্ণা নদী নালার এ কল কল ধ্বনি;
ওরাও যেন মুখর তোমারই গানে
গভীর সমুদ্রেও,স্তব গুঞ্জন শুনি।
রাতের ঐ আকাশে যে তারার মিছিল
মিটি মিটি জ্বলে স্তুতি পাঠ অহর্নিশি;
মানুষ কীট পতঙ্গ করে কিলবিল
উৎসুক,একাত্ম হতে তোমাতে মিশি।
বনানী পুষ্পকানন আরো লতা পল্লব;
এ আসমান জমিনে যত কিছু আঁকা
তোমারই;তোমারই জপে মত্ত সব।
ধূলিকণা,ক্ষুদ্রাতি ক্ষুদ্র এ পিপীলিকা
সকল সৃষ্টি ধরায় তোমারই অনুগত;
চিন্তিত,যেন মৌন দাঁড়িয়ে তরু শাখা
তব বন্দনা গায় নীরবে অবিরত।
ঝর ঝর গীত শুনি,আষাঢ় শ্রাবণে
ঝর্ণা নদী নালার এ কল কল ধ্বনি;
ওরাও যেন মুখর তোমারই গানে
গভীর সমুদ্রেও,স্তব গুঞ্জন শুনি।
রাতের ঐ আকাশে যে তারার মিছিল
মিটি মিটি জ্বলে স্তুতি পাঠ অহর্নিশি;
মানুষ কীট পতঙ্গ করে কিলবিল
উৎসুক,একাত্ম হতে তোমাতে মিশি।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
মন্তব্যসমূহ
সুন্দর
জমাতুল ইসলাম পরাগ • ২৮/৫/২০২৬
Onek sundhor ekti kobita porlam. dhonnobad.
Sadiya • ২৮/৫/২০২৬
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।