পসারিণী
এই কবিতাটি লিখেছেন নজরুল ইসলাম · ১ মিনিট পড়ার সময় ·
নামাজ রোজা হজ-জাকাতের পসারিণী আমি।
নবীর কলমা হেঁকে ফিরি পথে দিবস-যামী।।
আমার নবিজীর পিয়ারী
আয় রে ছুটে মুসলিম নারী,
দীনের সওদা করবি কে আয়
আয় রে মুক্তি-কামী।।
জন্ম আমার হাজার বছর আগে আরব দেশে,
সারা ভুবন ঠাঁই দিয়েছে আমায় ভালোবেসে।
আমার আজান-ধ্বনি বাজে
কুল-মোমিনের বুকের মাঝে
আমি নবীর মানস-কন্যা,
আল্লাহ মোর স্বামী।।
নবীর কলমা হেঁকে ফিরি পথে দিবস-যামী।।
আমার নবিজীর পিয়ারী
আয় রে ছুটে মুসলিম নারী,
দীনের সওদা করবি কে আয়
আয় রে মুক্তি-কামী।।
জন্ম আমার হাজার বছর আগে আরব দেশে,
সারা ভুবন ঠাঁই দিয়েছে আমায় ভালোবেসে।
আমার আজান-ধ্বনি বাজে
কুল-মোমিনের বুকের মাঝে
আমি নবীর মানস-কন্যা,
আল্লাহ মোর স্বামী।।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।