যেদিন ফুটল কমল কিছুই জানি নাই
এই কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর · ১ মিনিট পড়ার সময় ·
যেদিন ফুটল কমল কিছুই জানি নাই
আমি ছিলেম অন্যমনে |
আমার সাজিয়ে সাজি তারে আনি নাই
সে যে রইল সঙ্গোপনে |
মাঝে মাঝে হিয়া আকুলপ্রায়
স্বপন দেখে চম্ কে উঠে চায়,
মন্দ মধুর গন্ধ আসে হায়
কোথায় দখিন সমীরণে |
ওগো সেই সুগন্ধে ফিরায় উদাসিয়া
আমায় দেশে দেশান্তে |
যেন সন্ধানে তার উঠে নিঃশ্বাসিয়া
ভুবন নবীন বসন্তে |
কে জানিত দূরে ত নেই সে
আমারি গো আমারি সেই যে,
এ মাধুরী ফুটেছে হায়রে
আমার হৃদয় উপবনে |
শিলাইদহ ২৬ চৈত্র ১৩১৮
গীতিমাল্য - ১৭, গীতাঞ্জলি
আমি ছিলেম অন্যমনে |
আমার সাজিয়ে সাজি তারে আনি নাই
সে যে রইল সঙ্গোপনে |
মাঝে মাঝে হিয়া আকুলপ্রায়
স্বপন দেখে চম্ কে উঠে চায়,
মন্দ মধুর গন্ধ আসে হায়
কোথায় দখিন সমীরণে |
ওগো সেই সুগন্ধে ফিরায় উদাসিয়া
আমায় দেশে দেশান্তে |
যেন সন্ধানে তার উঠে নিঃশ্বাসিয়া
ভুবন নবীন বসন্তে |
কে জানিত দূরে ত নেই সে
আমারি গো আমারি সেই যে,
এ মাধুরী ফুটেছে হায়রে
আমার হৃদয় উপবনে |
শিলাইদহ ২৬ চৈত্র ১৩১৮
গীতিমাল্য - ১৭, গীতাঞ্জলি
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।