ব্রোকেন হার্ট – ভাঙ্গা হৃদয়
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
শূন্য হৃদয় নিয়ে শুধু প্রেম খুঁজি,
চলিতে চলিতে দেখিয়া ভাবি এই তুমি বুঝি।
দেখিয়া ও না দেখে হায়,
হাসি নয় কাশি নয় এমনি চলে যায়।
কেউতো উঠে না আমার হৃদয় ভাঙ্গা নায়।
জবা, বেলি, হাসনাহেনা, শিউলি, বকুল।
পথে পথে ফুটে আছে আহা কত না ফুল।
অবশেষে এক গোলাপির হলাম ভ্রমর।
মন ছটফট, হৃদয় করে ধরফর।
প্রেমের বাগনে শুধু সুবাস ছড়ায়।
এলোমেলো ঢেউ, হৃদয়ের ভাঙ্গে দুইকূল।
কাকে দিয়েছি হৃদয়ে ঠাঁই, করেছি কি ভুল।
কেঁদে কেঁদে কি কান্না কভু থামে?
ভুলের মাশুল দেই প্রতি দমে দমে।
কিছুকাল পর ভাঙ্গা হৃদয় প্রেম খোঁজে হায়।
চলিতে চলিতে দেখিয়া ভাবি এই তুমি বুঝি।
দেখিয়া ও না দেখে হায়,
হাসি নয় কাশি নয় এমনি চলে যায়।
কেউতো উঠে না আমার হৃদয় ভাঙ্গা নায়।
জবা, বেলি, হাসনাহেনা, শিউলি, বকুল।
পথে পথে ফুটে আছে আহা কত না ফুল।
অবশেষে এক গোলাপির হলাম ভ্রমর।
মন ছটফট, হৃদয় করে ধরফর।
প্রেমের বাগনে শুধু সুবাস ছড়ায়।
এলোমেলো ঢেউ, হৃদয়ের ভাঙ্গে দুইকূল।
কাকে দিয়েছি হৃদয়ে ঠাঁই, করেছি কি ভুল।
কেঁদে কেঁদে কি কান্না কভু থামে?
ভুলের মাশুল দেই প্রতি দমে দমে।
কিছুকাল পর ভাঙ্গা হৃদয় প্রেম খোঁজে হায়।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।