একদিন যাওয়া হয় নি
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
মনে অশান্তি পদচারণা করছে সারা রাত
চোখ রেখেছে পাশের ব্যালকনি আর ছাদ!
হারিয়ে যাওয়ার ইচ্ছে, বাইরের নীলে উঁকি
দেব বলে জানালার পর্দা সরাতেই দেখি
ফিরে এসেছে একক উদাস নীল পাখি !
নীল পর্দার ওদিকে কি জানি না,
জানলেও বিশ্বাস করতে পারি না!
ও রে! পাখি তোর চোখে কী ছিল!
ভোরেই উড়ে যাবে! যে ভেবেছিল!
সে রাতের আলোকে দিল জানান,
জীবনে একমাত্র মৃত্যুটাই বেমানান!
চোখ রেখেছে পাশের ব্যালকনি আর ছাদ!
হারিয়ে যাওয়ার ইচ্ছে, বাইরের নীলে উঁকি
দেব বলে জানালার পর্দা সরাতেই দেখি
ফিরে এসেছে একক উদাস নীল পাখি !
নীল পর্দার ওদিকে কি জানি না,
জানলেও বিশ্বাস করতে পারি না!
ও রে! পাখি তোর চোখে কী ছিল!
ভোরেই উড়ে যাবে! যে ভেবেছিল!
সে রাতের আলোকে দিল জানান,
জীবনে একমাত্র মৃত্যুটাই বেমানান!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।