চা ও গিটারের মৃত্যুসঙ্গীত
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
সকালের গরম চা একটা গিটার যেন
তোমাকে বাজাবে সে
বাজাবে অনর্গল
শোনাবে অতীত
পৃথিবী বিভাগের ইতিহাস
ভবিষ্যৎ সে ঘৃণা করে এবং বর্তমান বলে কিছু নেই
বিকেলের চা স্বয়ং আমাদের প্রেম
তোমাকে ভাঙবে সে
গড়বে আমৃত্যু
“মরে যাওয়ার পূর্ব পর্যন্ত তোমার বেঁচে থাকা উচিৎ”—
ঘোষণা দিয়ে
আত্মহত্যা করবে সে প্রতিটি সন্ধ্যায়
রাতের চা কেউ পান করে না
কে মৃত্যু ভালোবাসে?
মৃত্যুসঙ্গীত?
তোমাকে বাজাবে সে
বাজাবে অনর্গল
শোনাবে অতীত
পৃথিবী বিভাগের ইতিহাস
ভবিষ্যৎ সে ঘৃণা করে এবং বর্তমান বলে কিছু নেই
বিকেলের চা স্বয়ং আমাদের প্রেম
তোমাকে ভাঙবে সে
গড়বে আমৃত্যু
“মরে যাওয়ার পূর্ব পর্যন্ত তোমার বেঁচে থাকা উচিৎ”—
ঘোষণা দিয়ে
আত্মহত্যা করবে সে প্রতিটি সন্ধ্যায়
রাতের চা কেউ পান করে না
কে মৃত্যু ভালোবাসে?
মৃত্যুসঙ্গীত?
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
মন্তব্যসমূহ
এতোটাই গভীর আপনার লেখা উদ্ধার করতে সত্যিই কষ্ট হচ্ছে। তবে সুন্দর আপনার ভাবনা।
সাখাওয়াৎ আলম চৌধুরী • ২৮/৫/২০২৬
ধন্যবাদ আলম ভাই।
কালপুরুষ • ২৮/৫/২০২৬
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।