আমার অস্তিত্বে তুমি
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
আমার নিঃশ্বাসের প্রতিটি আকুতি
আমার প্রশ্বাসের প্রতিটি অনুভূতি
আমার বিশ্বাসের সমগ্র ব্যপ্তি
আমার গহীনের সমস্ত স্মৃতি
শুধু তোমারই ছায়ার ইতিউতি।
আমার চলার প্রতিটি ক্ষণ,
আমার নিশির সকল স্বপন,
আমার আবেগের প্রতিটি ধরন,
আমার ভাবনার প্রতিটি ইন্ধন,
শুধুই তোমারই স্মৃতি রোমন্থন।
আমার বয়ে যাওয়া সময় গুলো,
আমার প্রভাতের ফোঁটা আলো,
আমার সাধের বিকেল গুলো,
আমার জোৎস্নার রাত্রির আলো,
শুধু তোমারই স্বরণ এলোমেলো।
আমার অতীতের সকল আশা,
আমার বর্তমানের সকল ভরসা,
আমার ভবিষ্যতের সকল জিগীষা,
আমার জীবনের সকল দিশা,
শুধু তোমাকেই ভাবি রবির উষা।
আমার প্রশ্বাসের প্রতিটি অনুভূতি
আমার বিশ্বাসের সমগ্র ব্যপ্তি
আমার গহীনের সমস্ত স্মৃতি
শুধু তোমারই ছায়ার ইতিউতি।
আমার চলার প্রতিটি ক্ষণ,
আমার নিশির সকল স্বপন,
আমার আবেগের প্রতিটি ধরন,
আমার ভাবনার প্রতিটি ইন্ধন,
শুধুই তোমারই স্মৃতি রোমন্থন।
আমার বয়ে যাওয়া সময় গুলো,
আমার প্রভাতের ফোঁটা আলো,
আমার সাধের বিকেল গুলো,
আমার জোৎস্নার রাত্রির আলো,
শুধু তোমারই স্বরণ এলোমেলো।
আমার অতীতের সকল আশা,
আমার বর্তমানের সকল ভরসা,
আমার ভবিষ্যতের সকল জিগীষা,
আমার জীবনের সকল দিশা,
শুধু তোমাকেই ভাবি রবির উষা।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন