আসা যাওয়া
সনেটটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
নূতন কিশলয় জেগে উঠে সানন্দে
কুঁড়ির আগমনে পূর্ণ হয় শূন্যতা;
বকুল তলা যেন আমোদিত সুগন্ধে
ঝরিত পল্লবে নেমে আসে নীরবতা।
নব জাত এলে বৃদ্ধেরা নয় বিহ্বল
রীতি এই, পদার্পন পুনশ্চ প্রস্থান;
এ বেলা খিলখিল ও বেলা ছল ছল
জল ধারা প্রবাহিত যেথা শূন্য স্থান।
স্রোত লহরী ভাঙ্গবে আবার গড়বে
ভাসবে চর,তৈরি হবে নূতন ঘর;
কখনো বা হারবে পুনরায় লড়বে
সৃষ্টি ধর্ম এমনি, কিছু নয় নির্জর।
পান্থশালা পৃথিবী,এক বিরাম স্থল
জীর্ণ জড়তা ধুয়ে নিয়ত পরিমল।
চতুর্দশপদী কবিতা
রচনা:২০১১
কুঁড়ির আগমনে পূর্ণ হয় শূন্যতা;
বকুল তলা যেন আমোদিত সুগন্ধে
ঝরিত পল্লবে নেমে আসে নীরবতা।
নব জাত এলে বৃদ্ধেরা নয় বিহ্বল
রীতি এই, পদার্পন পুনশ্চ প্রস্থান;
এ বেলা খিলখিল ও বেলা ছল ছল
জল ধারা প্রবাহিত যেথা শূন্য স্থান।
স্রোত লহরী ভাঙ্গবে আবার গড়বে
ভাসবে চর,তৈরি হবে নূতন ঘর;
কখনো বা হারবে পুনরায় লড়বে
সৃষ্টি ধর্ম এমনি, কিছু নয় নির্জর।
পান্থশালা পৃথিবী,এক বিরাম স্থল
জীর্ণ জড়তা ধুয়ে নিয়ত পরিমল।
চতুর্দশপদী কবিতা
রচনা:২০১১
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।