দিনের অালো নামে যখন
এই কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর · ১ মিনিট পড়ার সময় ·
দিনের অালো নামে যখন
ছায়ার তাতলে
আমি আসি ঘট ভরিবার ছলে
একলা দিঘির জলে।
তাকিয়ে থাকি, দেখি, সঙ্গীহারা
একটি সন্ধ্যাতারা
ফেলেছে তার ছায়াটি এই
কমলসাগরে।
ডোবে না সে, নেবে না সে,
ঢেউ দিলে সে যায় না তবু স’রে—
যেন আমার বিফল রাতের
চেয়ে থাকার স্মৃতি
কালের কালো পটের 'পরে
রইল আঁকা নিতি।
মোর জীবনের ব্যর্থ দীপের
অগ্নিরেখার বাণী
ঐ যে ছায়াখানি।
(স্ফুলিঙ্গ)
ছায়ার তাতলে
আমি আসি ঘট ভরিবার ছলে
একলা দিঘির জলে।
তাকিয়ে থাকি, দেখি, সঙ্গীহারা
একটি সন্ধ্যাতারা
ফেলেছে তার ছায়াটি এই
কমলসাগরে।
ডোবে না সে, নেবে না সে,
ঢেউ দিলে সে যায় না তবু স’রে—
যেন আমার বিফল রাতের
চেয়ে থাকার স্মৃতি
কালের কালো পটের 'পরে
রইল আঁকা নিতি।
মোর জীবনের ব্যর্থ দীপের
অগ্নিরেখার বাণী
ঐ যে ছায়াখানি।
(স্ফুলিঙ্গ)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।