আল্লাহ তুমি রক্ষা কর [কোরাস]
এই কবিতাটি লিখেছেন নজরুল ইসলাম · ১ মিনিট পড়ার সময় ·
ইয়া আল্লাহ তুমি রক্ষা কর দুনিয়া ও দীন।
শান শওকতে হোক পূর্ণ আবার নিখিল মুসলেমিন।
আমিন, আল্লাহুম্মা আমিন॥
খোদা,মুষ্টিমেয় আরববাসী যে ইমানের জোরে
তোমার নামের ডঙ্কা বাজিয়েছিল দুনিয়াকে জয় ক'রে,
খোদা,দাও সে ইমান, সেই তরক্কী, দাও সে একিন।
আমিন, আল্লাহুম্মা আমিন॥
হায়!যে- জাতির খলিফা ওমর শাহানশাহ হ'য়ে
ছেঁড়া কাপড় প'রে গেলেন উপবাসি র'য়ে,
আবার মোদের সেই ত্যাগ দাও, খোদা
ভোগ-বিলাসে মোদের জীবন করো না মলিন।
আমিন, আল্লাহুম্মা আমিন॥
খোদা,তুমি ছাড়া বিশ্বে কারও করতাম না ভয়,
তাই এ বিশ্বে কভু মোদের হয়নি পরাজয়;
দাও সেই দীক্ষা শক্তি, সেই ভক্তি দ্বিধাহীন।

লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।