মুচকে হাসে অতুল খুড়ো
এই কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর · ১ মিনিট পড়ার সময় ·
মুচকে হাসে অতুল খুড়ো,
কানে কলম গোঁজা।
চোখ টিপে সে বললে হঠাৎ,
“পরতে হবে মোজা।’
হাসল ভজা, হাসল নবাই–
“ভারি মজা’ ভাবল সবাই–
ঘরসুদ্ধ উঠল হেসে,
কারণ যায় না বোঝা।
(খাপছাড়া কাব্যগ্রন্থ)
কানে কলম গোঁজা।
চোখ টিপে সে বললে হঠাৎ,
“পরতে হবে মোজা।’
হাসল ভজা, হাসল নবাই–
“ভারি মজা’ ভাবল সবাই–
ঘরসুদ্ধ উঠল হেসে,
কারণ যায় না বোঝা।
(খাপছাড়া কাব্যগ্রন্থ)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।