আমার প্রিয় হজরত
এই কবিতাটি লিখেছেন নজরুল ইসলাম · ১ মিনিট পড়ার সময় ·
আমার প্রিয় হজরত নবী কমলীওয়ালা
যাঁহার রওশনীতে দীন-দুনিয়া উজালা।।
যাঁরে খুঁজে ফেরে কোটি গ্রহ তারা,
ঈদের চাঁদ যাঁহার নামের ইশারা,
বাগিচায় গোলাব গুল গাঁথে যাঁর মালা।।
আউলিয়া আম্বিয়া দরবেশ যাঁর নাম
খোদার নামের পরে জপে অবিরাম,
কেয়ামতে যাঁর হাতে কওসর-পিয়ালা।।
পাপে মগ্ন ধরা যাঁহার ফজিলতে
ভাসিল সুমধুর তৌহীদ স্রোতে,
মহিমা যাঁহার জানেন এক আল্লাহতালা।।
যাঁহার রওশনীতে দীন-দুনিয়া উজালা।।
যাঁরে খুঁজে ফেরে কোটি গ্রহ তারা,
ঈদের চাঁদ যাঁহার নামের ইশারা,
বাগিচায় গোলাব গুল গাঁথে যাঁর মালা।।
আউলিয়া আম্বিয়া দরবেশ যাঁর নাম
খোদার নামের পরে জপে অবিরাম,
কেয়ামতে যাঁর হাতে কওসর-পিয়ালা।।
পাপে মগ্ন ধরা যাঁহার ফজিলতে
ভাসিল সুমধুর তৌহীদ স্রোতে,
মহিমা যাঁহার জানেন এক আল্লাহতালা।।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।