বড় মুশকিল
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
বড় মুশকিল জীবনে সাঁতার কাটা
বড় মুশকিল একা একা দাঁড় টানা
বড় মুশকিল বন্ধুকে ধরে রাখা
বড় মুশকিল সমব্যথী খুঁজে আনা।
বড় মুশকিল যেটা জানি সেটা বলা
বড় মুশকিল জীবনের ছবি আঁকা
বড় মুশকিল কালোকে কালোই বলা
বড় মুশকিল জেনে চুপচাপ থাকা।
বড় মুশকিল দুর্নীতি দেশে বাঁচা
বড় মুশকিল দেহে ধরে রাখা প্রাণ
বড় মুশকিল সাবধানে পথ চলা
বড় মুশকিল মুশকিল সমাধান…
বড় মুশকিল একা একা দাঁড় টানা
বড় মুশকিল বন্ধুকে ধরে রাখা
বড় মুশকিল সমব্যথী খুঁজে আনা।
বড় মুশকিল যেটা জানি সেটা বলা
বড় মুশকিল জীবনের ছবি আঁকা
বড় মুশকিল কালোকে কালোই বলা
বড় মুশকিল জেনে চুপচাপ থাকা।
বড় মুশকিল দুর্নীতি দেশে বাঁচা
বড় মুশকিল দেহে ধরে রাখা প্রাণ
বড় মুশকিল সাবধানে পথ চলা
বড় মুশকিল মুশকিল সমাধান…
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।