লটারিতে পেল পীতু
এই কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর · ১ মিনিট পড়ার সময় ·
লটারিতে পেল পীতু
হাজার পঁচাত্তর,
জীবনী লেখার লোক
জুটিল সে-মাত্তর।
যখনি পড়িল চোখে
চেহারাটা চেক্টার
“আমি পিসে’ কহে এসে
ড্রেন্ইন্স্পেক্টার।
গুরু-ট্রেনিঙের এক
পিলেওয়ালা ছাত্তর
অযাচিত এল তার
কন্যার পাত্তর।
(খাপছাড়া কাব্যগ্রন্থ)
হাজার পঁচাত্তর,
জীবনী লেখার লোক
জুটিল সে-মাত্তর।
যখনি পড়িল চোখে
চেহারাটা চেক্টার
“আমি পিসে’ কহে এসে
ড্রেন্ইন্স্পেক্টার।
গুরু-ট্রেনিঙের এক
পিলেওয়ালা ছাত্তর
অযাচিত এল তার
কন্যার পাত্তর।
(খাপছাড়া কাব্যগ্রন্থ)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।