তোমার আগমনী
কবিতাটি তারিখে Sanjan লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
তোমার আগমনী !!
মোর যত ভালবাসা তবু তোমারই লাগি হে সন্ন্যাসীনী,
জানি নাহি ফিরে পাব, তবু সুখ খোজে মরি বেদনার মাঝি।
তুমি দিয়েছিলে যে নীল গোলাপ, আমি সদা জাগ্রত রই তাহারি সুভাসে
কত সুখ কত সূধা ভাসিয়া পড়ে তব নেত্রকোণে।
জানি জানি ফিরবে না কভো তবু জেগে রই চাহিয়া তোমারই পাণে,
কন্ঠসুরে তুমি ভাসিয়াছো আমায় যতখানি,
বৃক্ষরাজি জলতলে যত কলকলানী,
আমি বিমোহিত হয়ে শুনি তোমার পদধ্বনি হে সন্ন্যাসীনী,
তবু দেখিতে নাহি পাই তোমারি আগমনী।
সময় যে বহিয়া যায় নিরবধী নির্জনে -
অশ্রুধারা বহে মম বহ্নিচোখে।
তুমি কি শুনিতে পাও? পড়ে কি দৃষ্টিপাত?
আকাশ বাতাসে বিষিয়া উঠে যতো আর্তনাদ !!
আমি বাঁচিয়া মরিব নাকি মরিয়া বাচিঁব, নাহি জানি ।
তোমায় দেখিবার তরে জেগে রই দিবা-নিশী,
নাচিয়া উঠে প্রান-মন-দেহখানী---
দেখা দাও, দেখা দাও- হে সখা, হে সন্ন্যাসীনী!!

লেখক সম্পর্কে
Sanjan
I am very simple person who loves to write poem & engage myself in social activities.
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
মন্তব্যসমূহ
বেশ ভালো লিখেছেন। আরো লেখার প্রতীক্ষা করছি।
তন্ময় • ২৮/৫/২০২৬
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।