হাত বাড়ালে ধরতে পারি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
হাত বাড়ালে ধরতে পারি ছায়ার চেয়ে ঘনান্ধকার আরেক ছায়া,
পথ জুড়ে আজ নাচ দেখাতে ব্যস্ত ভারি হাত বাড়ালে ধরতে পারি।
সাত সমুদ্র তীরের কাছে, ঝাউ-বীথিকা থমকে আছে চাঁদ চলেছে
মেঘ ঝেটিয়ে রাজার বাড়ি
হাত বাড়ালে ধরতে পারি ছায়ার চেয়ে ঘনান্ধকার আরেক ছায়া,
পথ জুড়ে আজ নাচ দেখাতে ব্যস্ত ভারি হাত বাড়ালে ধরতে পারি।
পাহাড়ে পথ শুধুই মিছে, শিখর থেকে ঝরছে নিচে ঝরনা ছাড়া
কেউ কি নামছে তাড়াতাড়ি?
হাত বাড়ালে ধরতে পারি।
কিন্তু কাকে? স্বচ্ছ বরফ তার পা দুটি জড়িয়ে রাখে ঢেউগুলাে
কি আনছে বয়ে ছিন্ন শাড়ি?
হাত বাড়ালে ধরতে পারি ছায়ার চেয়ে ঘনান্ধকার আরেক ছায়া,
পথ জুড়ে আজ নাচ দেখাতে ব্যস্ত ভারি হাত বাড়ালে ধরতে পারি।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।