আজো আমি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
তোমার কি হয়েছে সময়– বাড়ি যাবে?
কোন দেশে পৌঁছেই জানাবে
বিদায় বিদায়
তোমাকে তো সকলেই চায়
তোমাকে তো সকলেই চায়
কোন ইস্টিশানে গেলে ভালো হয় তোমার এখন
কোন গাড়ি
আজো আমি তেমনই আনাড়ি
আজো আমি তেমনই আনাড়ি
ভালোবেসে
কী হবে হৃদয়তলে এসে
এ তো নয় দেবদারু–বীথি
আমারই অতিথি
আমি সাথে নিয়ে যাবো–তোমায় এখন
কোন ইস্টিশানে গেলে ভালো হয়?
কোন গাড়ি?
আজো আমি তেমনই আনাড়ি
আজো আমি তেমনই আনাড়ি
কাব্যগ্রন্থ :
'ধর্মে আছো জিরাফেও আছো'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।