বিনিময়ে
অণু কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
আমার এ কাব্য তুমি নাও
আমাকে কেবল দু’দন্ড সঙ্গ দাও
আমাকে শেখাও খিস্তি-খেউড়, পরচর্চা
তোমাদের মনোহর অভিধান আমাকে দেখাও।
নিঃসঙ্গই যদি হব
তবে কেন বৃক্ষ নই?
পাখিরা কেন উড়ে উড়ে চলে যায়?
কেন আর ফিরে আসে না?
কেন ভুলে যায়?
আমাকে কেবল দু’দন্ড সঙ্গ দাও
আমাকে শেখাও খিস্তি-খেউড়, পরচর্চা
তোমাদের মনোহর অভিধান আমাকে দেখাও।
নিঃসঙ্গই যদি হব
তবে কেন বৃক্ষ নই?
পাখিরা কেন উড়ে উড়ে চলে যায়?
কেন আর ফিরে আসে না?
কেন ভুলে যায়?
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।