সমুদ্র তো বুড়ো হয়েছেন
এই কবিতাটি লিখেছেন জয় গোস্বামী · ১ মিনিট পড়ার সময় ·
সমুদ্র তো বুড়ো হয়েছেন
পিঠের ওপরে কতো ভারী দ্বীপ ও পাহাড়
অভিযাত্রী, তোমার নৌকাই
খেলনার প্রায়
সংকোচ কোরো না তুমি, ওইটুকু ভার
অনায়াসে সমুদ্রকে দিয়ে দেওয়া যায়!
পিঠের ওপরে কতো ভারী দ্বীপ ও পাহাড়
অভিযাত্রী, তোমার নৌকাই
খেলনার প্রায়
সংকোচ কোরো না তুমি, ওইটুকু ভার
অনায়াসে সমুদ্রকে দিয়ে দেওয়া যায়!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।