রুবাইয়াত-ই- হাফিজ- ৫
এই কবিতাটি লিখেছেন নজরুল ইসলাম · ১ মিনিট পড়ার সময় ·
তারি আমি বান্দা গোলাম,
সৌখিন যে রস- পিয়াসী।
গলায় যাহার দোলায় বিধি
পাগল প্রেমের শিকলি ফাঁসি!
প্রেমের এবং প্রেম জানানোর
স্বাদ অ-রসিক বুঝবে কিসে?
পান করে এ সুরার ধারা,
সুর- লোকের রুপ- বিলাসী!!
সৌখিন যে রস- পিয়াসী।
গলায় যাহার দোলায় বিধি
পাগল প্রেমের শিকলি ফাঁসি!
প্রেমের এবং প্রেম জানানোর
স্বাদ অ-রসিক বুঝবে কিসে?
পান করে এ সুরার ধারা,
সুর- লোকের রুপ- বিলাসী!!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।