তোমাকে আমার
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
কোনোদিন তোমাকে আমার, আশা করি, প্রয়োজন হবে
কবে? তা নিতান্ত শক্ত বলা, শুধু বিবেচনাধীন
অন্তর কখনো বলে, ঐ গাছের পাতারা নবীন
যতদিন কাছে থাকবে…
পরদিন তোমাকে আমার, আশা করি প্রয়োজন হবে
এখন কঠিন নয়, একা-একা দুর্বাঘাস তুলে
জড়ো করা প্রয়োজনে এবং আত্মজে করা দান
এখন কঠিন নয় ঘরে ফেরা শান্ত কুতুহলে
এবং সমস্ত ঋতু তুচ্ছ করে জন্মের অঘ্রান
তুমুল মচ্ছবে
সেই দিনই তোমাকে আমার
আশা করি প্রয়োজন হবে।
অগ্রন্থিত
১২-০৮-১৯৬৯
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।