সান্ধ্য পুরাণ
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
মুখখোলা দোয়াতের পাশে বসে আছে
ব্রহ্মচারি কলমপ্রবর;
কী আর লেখা হবে এ সন্ধ্যায়?
ক্রল করে আসা হিমরক্তের সরিসৃপের মত
মৌনতা,
নাকি অন্ধকার চিরে-ফেলা হঠাৎ-বিজলির মত
নীলপিঙ্গলে মেশানো যৌনতা?
ওই যে সন্ধ্যার গা থেকে স্বয়ংক্রিয়ভাবে খুলে যাচ্ছে
কনককঙ্কন।
নক্ষত্রমগ্ন আঁধারসায়রে, ঢেউচূড়ায় উঠছে-নামছে
কিছু প্রত্ন-জাহাজের হাড়গোড়; হে পুরবাসী,
এখন সময় সংশ্লিষ্ট নগ্ন ঘাসে-
শরীর থেকে অতিরিক্ত বল্কল খুলে রাখার।
এ সন্ধ্যায় এসো,
বুনো আগুনের আলোয় প্রদীপ্ত হই,
দোয়াত ঘিরে নগ্নশরীরে মসিলিপ্ত হতে হতে
লুপ্ত কোন যৌনগন্ধী লিপিতে লিখে রাখি
কেন হাজার বছর ধরে
হাজার হাজার অবদমিত নাবিক
ফিরে আসেনি নির্ধারিত বন্দরজেটিতে…
ব্রহ্মচারি কলমপ্রবর;
কী আর লেখা হবে এ সন্ধ্যায়?
ক্রল করে আসা হিমরক্তের সরিসৃপের মত
মৌনতা,
নাকি অন্ধকার চিরে-ফেলা হঠাৎ-বিজলির মত
নীলপিঙ্গলে মেশানো যৌনতা?
ওই যে সন্ধ্যার গা থেকে স্বয়ংক্রিয়ভাবে খুলে যাচ্ছে
কনককঙ্কন।
নক্ষত্রমগ্ন আঁধারসায়রে, ঢেউচূড়ায় উঠছে-নামছে
কিছু প্রত্ন-জাহাজের হাড়গোড়; হে পুরবাসী,
এখন সময় সংশ্লিষ্ট নগ্ন ঘাসে-
শরীর থেকে অতিরিক্ত বল্কল খুলে রাখার।
এ সন্ধ্যায় এসো,
বুনো আগুনের আলোয় প্রদীপ্ত হই,
দোয়াত ঘিরে নগ্নশরীরে মসিলিপ্ত হতে হতে
লুপ্ত কোন যৌনগন্ধী লিপিতে লিখে রাখি
কেন হাজার বছর ধরে
হাজার হাজার অবদমিত নাবিক
ফিরে আসেনি নির্ধারিত বন্দরজেটিতে…
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।