ভালোবাসা তার একমুঠি শস্যের
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ভালোবাসা তার একমুঠি শস্যের
ভিতরে পোকার মতন সংক্রমিত,
নিরন্ত ছুঁচে সংক্ষেপ করা ঘের
পাড়ের কাঁথায় ময়ূরটি ঈপ্সিত।
ভালোবাসা তার একমুঠি শস্যের
ভিতরে পোকার মতন সংক্রমিত।
কাছে রাখে, যেন শ্বাপদে না পায় টের
ঊর্ধ্বশ্বাস ভোগে সে হয় না ভীত
ভালোবাসা তার একমুঠি শস্যের
ভিতরে পোকার মতন সংক্রমিত ॥
কাব্যগ্রন্থ — প্রকাশকাল :
'উড়ন্ত সিংহাসন' মাঘ -১৩৮৪
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।