কোথা সে মুসলমান
এই কবিতাটি লিখেছেন নজরুল ইসলাম · ১ মিনিট পড়ার সময় ·
আল্লাহতে যাঁর পূর্ণ ইমান, কোথা সে মুসলমান
কোথা সে আরিফ, অভেদ যাঁহার জীবন মৃত্যু-জ্ঞান।
যাঁর মুখে শুনি' তৌহিদের কালাম
ভয়ে মৃত্যুও করিত সালাম;
যাঁর দীন্ দীন্ রবে কাঁপিত দুনিয়া জিন্-পরী ইনসান।
স্ত্রী-পুত্রে আল্লারে সঁপি জেহাদে যে নির্ভীক
হেসে' কোরবানী দিত প্রাণ হায়, আজ তা'রা মাগে ভিখ!
কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া
ত্রিভুবনে ভয় করিত না যা'রা,
আজাদ করিতে এসেছিল যা'রা সাথে ল'য়ে কোরআন।।

লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।