ভালোবাসার শিকড়
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ঘরেতে তার একটি দুয়ার অনেকগুলি জানালা
ঘরের মধ্যে আলমারি খাট পোষাক-বোঝাই আলনা
সে যে মানুষ, শুধুই মানুষ, তাই এ হেন সজ্জা
মনের ভিতর জানালাবিহীন অনেকগুলো দরজা
কপাট খোলা সপাট তাদের মধ্যে দিয়ে আসছে
আকাশ বাতাস নদীর পানি, আমায় ভালোবাসছে
ভালোবাসছে আমায় একা, একলা ভালোবাসছে
কাছে আসছে, দূরে যাচ্ছে, কেবল ভালোবাসছে
ভালোবাসার শিকড় আমায় জড়িয়ে করে গাছটি
মাটির উপর দাঁড় করিয়ে, ছায়ায় কাছে আসছে
গভীর ভালোবাসছে আমায়, দারুণ ভালোবাসছে।।
(কাব্যগ্রন্থ : যেতে পারি কিন্তু কেন যাবো)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।