একাকী পুড়ো না
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
দুদিন বেড়াতে এসে পুড়ন্ত বিকেলে --
কেনো পোড়ো?
কথা দিয়ে কথাগুলি জোড়ো---
কেনো পোড়ো ?
এদেশ তোমার খুবই চেনা,
সেকথা কি জানো না?
তুমি জানো।
সুন্দর সন্ধ্যায় ডেকে আনো
যাকে ভালোবেসেছিলাম একদিন
সন্ধ্যায় ও রাতে।
জ্যোৎস্না যাকে চুরি করে
নিশ্চিত প্রভাতে,
ডেকে আনো।
একাকী পুড়ো না
কথার উপর কথা
একাকী জোড়ো না,
ডেকে আনো
একাকী পুড়ো না।
শারদ,ধানসিড়ি
১৯৮০
কাব্যগ্রন্থ ---
কিছু মায়া রয়ে গেলো
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।