বৃষ্টির বাগানে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
জলভরা মেঘ ঘোরে সারাদিন আমার আকাশে।
বৃষ্টি পড়ে বাগানের প্রতি পাতা ফুলে,
মার্জনীয় অপরাধ করে এসে রুক্ষ খোলাচুলে,
প্রেমিকও তো বৃদ্ধ হবে একদিন আমার মতন।
আমার নিকটে কিছু পাবার প্রত্যাশা নেই তার---
সুতরাং চলে ভেঙে আমার আঙিনা আন-ঘরে।
আমি শুয়ে শুয়ে দেখি যা কিছু দুচোখে এসে পড়ে,
জড় ও পাথর হয়ে শুয়ে আছি বৃষ্টির অভাবে।
বাইরে তুমুল বৃষ্টি, চেতনার তীব্র বৃষ্টিপাত।
পুরোনো দিনের মতো কাছে আসো, যদি রাখো হাত,
আমি হাত ধরে উঠে চলে যাবো বৃষ্টির বাগানে ---
একবার অন্তত বৃষ্টির বাগানে নিয়ে চলো।
কাব্যগ্রন্থ ---
"কিছু মায়া রয়ে গেলো" --
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।