সেই একই পুরোনো তুমি
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
কোথায় ছিলে না তুমি?
এখনও তো সব খানেই আছ
সেই আগের মতো
এতটুকু বিচ্ছিন্ন হওনি আজও
ঋতুবদল বার বার ফিরে আসে
সেই একই পুরোনো ঋতু
তুমিও সেই ঋতুবদলের মতো
সেই একই পুরোনো তুমি
সেই যে চিরচেনা ঐশ্বর্য ইতিহাসের মিথ
সে তোমারই গহনা
মিথের শরীর চুঁইয়ে যে গন্ধ বের হয়
সেতো তোমারই ধুপ সূধা
বসন্তের মৌনতা গুলে
বিহঙ্গে যে প্রেম উড়ে সে তো সেই তুমি
প্রতি ক্ষণের মৌল নিক্তিতে বিরহ বিভাস
ভেসে আসে আগের মতো সে তো তোমারই
১৪২০@২৪ চৈত্র, বসন্তকাল।
এখনও তো সব খানেই আছ
সেই আগের মতো
এতটুকু বিচ্ছিন্ন হওনি আজও
ঋতুবদল বার বার ফিরে আসে
সেই একই পুরোনো ঋতু
তুমিও সেই ঋতুবদলের মতো
সেই একই পুরোনো তুমি
সেই যে চিরচেনা ঐশ্বর্য ইতিহাসের মিথ
সে তোমারই গহনা
মিথের শরীর চুঁইয়ে যে গন্ধ বের হয়
সেতো তোমারই ধুপ সূধা
বসন্তের মৌনতা গুলে
বিহঙ্গে যে প্রেম উড়ে সে তো সেই তুমি
প্রতি ক্ষণের মৌল নিক্তিতে বিরহ বিভাস
ভেসে আসে আগের মতো সে তো তোমারই
১৪২০@২৪ চৈত্র, বসন্তকাল।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।