কালো আঁখি
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
কালো আঁখি তব, সখি, সরসীর জল;
অতল অপরিমেয় প্রশান্ত নির্মল
শোভা তার- তটশোভা, শ্যাম কুঞ্জবন;-
উদার আকাশ পট বিম্বিত যেমন
সরসীর স্বচ্ছ বারিমাঝে-ওগো প্রিয়ে,
তেমনি সুন্দর শোভা রয়েছে ফুটিয়ে
তোমার নয়ন মাঝে; স্নেহ, ভালবাসা,
মৌনলজ্জা, প্রীতি, দয়া-হৃদয়ের ভাষা!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।