এখন, ছুটির দিনে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
এখন, ছুটির দিনে ভালােবাসা ভিড় করে আসে একদিন আসতাে না,
আমি ছড়িয়ে পা বসেছিলাম ঘাসে যেন এক কলঙ্কী মেয়ে,
মেঘ দেখে হতাে বারমুখী ...
এখন, ছুটির দিনে ভালােবাসা ভিড় করে আসে
একাকী আসে না, তার ভয় করে,
কে জানে কখনাে তার ঘাড় মটকে আমি খাবাে বাঘ, রক্ত যতক্ষণ
তারপর হাড়মালা কণ্ঠে পরে বলবাে : জয়ী, জয়ী!
এখন, ছুটির দিনে ভালােবাসা ভিড় করে আসে
আমার সময় নেই, কে জানি কাহাকে ভালােবাসে!
কাব্যগ্রন্থ
উড়ন্ত সিংহাসন
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।