এই বসন্তে বৃষ্টি হবে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
আমার যে সব লক্ষ্যগােচর তুমি আমায় এমনি ভাবাে
শিখর থেকে নখ অবধি পারলে এক লহমায় খাবাে—
যেমন খেতাে বক রাক্ষস, সাল - পুরােনাে ম্যাজিকঅলা
আমার বুকের ওপর ভিজছে, তাই ভেজেনি বুকের
তলা—
এই কি তােমার বৃষ্টিবাদল? আকাশ দেখছি হরিদ্রাভ—
আমার যে সব লক্ষ্যগগাচর তুমি আমায় এমনি ভাবাে।
দরজা খুলে দিচ্ছি কপাট, সব ঘাটে কি থামছে তরী?
ওপর-নিচ পারদের ফোঁটা — এই তাে সময়, গলার দড়ি বসছে
আলিঙ্গনের মধ্যে যেমন বসে অধর - ওষ্ঠ।
দূরদেশী ও রাখাল - ছেলে, কই ধেনু উচ্ছন্ন গােষ্ঠ,
কই মেলা, সাপ-খেলার বাঁশি? বাউল-ক্ষেপা
বাসরঘরী?
দরজা খুলে দিচ্ছি কপাট — সব ঘাটে কি থামছে তরী?
ত্যাগে আমার ভাগ বসেছে — এই বসন্তে বৃষ্টি হবে,
আকাশ মেঘে করবে তাথৈ, মন বসে সাঁওতাল - পরবে লক্ষ্মীটি,
ওই ঘা বরন পরজাপতি পুচ্ছ তুলে
আয় বিদেশে বাস্তু করি — চাল-চুলাে-চৌকাঠটা খুলে
নীল দিগন্তে ফুলের আগুন — সেই আগুন পােড়াচ্ছে কবে?
ত্যাগে আমার ভাগ বসেছে, এই বসন্তে বৃষ্টি হবে।
কাব্যগ্রন্থ
'সোনার মাছি খুন করেছি'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।