প্রেমের রূপ
সনেটটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
পরিতোষের অলখ আবদারে বিঘ্ন
ঘরময় টুকরোর স্মৃতিরা উদ্বিগ্ন ,
চাঁদ আলো পড়ুক না ছেঁড়া আঁচলেতে
খুশি রেণু মাখা যায় ঘরের ধুলোতে ;
কৌটো ভরে আদরের কণার মর্যাদা
গুছিয়ে অনুশীলন বিষয়ী সর্বদা ;
তাতেই প্রেম প্রকাশ সহজিয়া স্রোতে
বাঁচিয়ে খুব সে বাঁচে ভালোবাসা মতে ।
বিচ্ছেদে নিশ্বাস ঝরে মুখোমুখি মুগ্ধ
সংসার উজ্জিবিত খুনসুটি শব্দ
কষ্টের আগুন হাতে সরল পরশ
ঘরের বাতাস গন্ধ মিলনে সরস ;
চিরন্তনকে আঁকড়ে সবার মনের
আদরে মনের মালা জীবন প্রেমের ।।
ঘরময় টুকরোর স্মৃতিরা উদ্বিগ্ন ,
চাঁদ আলো পড়ুক না ছেঁড়া আঁচলেতে
খুশি রেণু মাখা যায় ঘরের ধুলোতে ;
কৌটো ভরে আদরের কণার মর্যাদা
গুছিয়ে অনুশীলন বিষয়ী সর্বদা ;
তাতেই প্রেম প্রকাশ সহজিয়া স্রোতে
বাঁচিয়ে খুব সে বাঁচে ভালোবাসা মতে ।
বিচ্ছেদে নিশ্বাস ঝরে মুখোমুখি মুগ্ধ
সংসার উজ্জিবিত খুনসুটি শব্দ
কষ্টের আগুন হাতে সরল পরশ
ঘরের বাতাস গন্ধ মিলনে সরস ;
চিরন্তনকে আঁকড়ে সবার মনের
আদরে মনের মালা জীবন প্রেমের ।।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।