আমার মধ্যে এক যাদুকর
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
তােমাকে দাঁড় কিংবা পাহাড়, কোন নদীতে ভাসিয়ে আসি,
ময়ূরকণ্ঠী তােমায় দিলাম, পাতার ভেলায় আপনি ভাসি…
সেই আনন্দে
জীবন নামক জটিলতার হিশেবনিকেশ দুদিক বন্ধ।
করবাে যখন
সমস্ত সংসারের মধ্যে বিস্তৃত মন
ভবিষ্যতে পাহাড় থেকে নামবাে নিচে ,
গরঠিকানী দামাল স্রোতে সামাল দিতে উঠবাে যখন ...
সেই আনন্দে
জীবন নামক জটিলতার হিশেবনিকেশ দুদিক বন্ধ।
হয়তাে মিছেই
সেই ত্বরাতে নামছি নিচে
মনস্থাপন
হয়নি করা ও ঘর-গড়া, স্বপ্নে যেমন
মেঘ আসে আর বৃষ্টিতে হয় ছিষ্টি মুখর
আমার মধ্যে ভর করেছে এক যাদুকর ...
সেই আনন্দে
জীবন নামক জটিলতার হিশেবনিকেশ দুদিক বন্ধ॥
কবি ও কবিতা # মহালয়া -১৩৭৪
কাব্যগ্রন্থ --
" উড়ন্ত সিংহাসন " --
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।