আমি স্বেচ্ছাচারি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
তীরে কি প্রচন্ড কলরব
‘জলে ভেসে যায় কার শব
কোথা ছিল বাড়ি ?’
রাতের কল্লোল শুধু বলে যায় —‘আমি স্বেচ্ছাচারী |’
সমুদ্র কি জীবিত ও মৃতে
এভাবে সম্পূর্ণ অকর্কিতে
সমাদরণীয় ?
কে জানে গরল কিনা প্রকৃত পানীয়
অমৃতেই বিষ !
মেধার ভিতর শ্রান্তি বাড়ে অহর্নিশ
তীরে কি প্রচন্ড কলবর
‘জলে ভেসে যায় কার শব
কোথা ছিলো বাড়ি ?’
রাতের কল্লোল শুধু বলে যায় — ‘আমি স্বেচ্ছাচারী |’
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।