সহজ
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
এতো কঠিন পাথর ভেঙে করলে
তুমি সহজ নদী
তোমার হাতে যাদুদণ্ড-
সুসময়ের সঙ্গে আসো।
সঙ্গে চলো : এই কথাটি তুমি আমায়
বললে যদি---
তোমার সঙ্গে আকাশ-পাতাল ;
বললে আজো ভালোই বাসো।
কতোকালের ইচ্ছে ছিলো তোমার
সঙ্গে কইবো কথা-
উজ্জ্বলতার স্মারক বাগান, সেই
একদা দেখিয়েছিলাম!
আজ বিকেলের আলোয় বুঝবো
অবশ্যত নীরবতার
জন্ম ক্ষণেক, বাড়তে থাকলো, আমরা
দুজন বসেছিলাম।
জনসভার মধ্যে এমন একাকিত্ব
কখনো হয়!
একা একাই ছিলাম বসে, কয়েক বছর
বসেই আছি।
তোমার মুখে হঠাৎ দেখি
স্কাইলাইটের রোদ পড়েছে---
পিছিয়ে গেলে কিশোরবেলার একটি
পাল্লা খোলার পাশে!
বলেছি তো সঙ্গে যাবো,তোমার
বাড়ি আসবো দেখে,
সঠিক সময় গিয়ে আমরা দুচার চুমুক
কফি খাবো।
কাব্যগ্রন্থ -
"ছবি আঁকে, ছিঁড়ে ফ্যালে"-
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।