লুকোচুরি
কবিতাটি তারিখে তন্ময় সাহা লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
প্রমাদ-এর কালো ফিঙে, বসে ছিলো রসহীন কাঠে;
ছটফটে ছোট মাছ ঠোঁটে গুঁজে নিয়ে।
মাছটাও নির্দোষ,
ফিঙেটাও নিষ্পাপ–
মাঝখানে ফিঙে-ফিঙে চোখ, হ'য়ে গেলো রসের আড়াল;
বাঁচার আকুতি যেনো মাছের মোচড়…
মধ্যদূপুরে, বিকালের পরে, সন্ধ্যা কি রাত্রি গভীর হলেও;
কোনো-খানে ফিঙেপনা চোখ–
পাঁজরের হাড় খুঁজে পায়নি!
৩০/১০/২০২২
ছটফটে ছোট মাছ ঠোঁটে গুঁজে নিয়ে।
মাছটাও নির্দোষ,
ফিঙেটাও নিষ্পাপ–
মাঝখানে ফিঙে-ফিঙে চোখ, হ'য়ে গেলো রসের আড়াল;
বাঁচার আকুতি যেনো মাছের মোচড়…
মধ্যদূপুরে, বিকালের পরে, সন্ধ্যা কি রাত্রি গভীর হলেও;
কোনো-খানে ফিঙেপনা চোখ–
পাঁজরের হাড় খুঁজে পায়নি!
৩০/১০/২০২২
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।