উদ্বাত্ব আহবান
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
তুমি আকাশের নিচে এসো
দেখো পাবে সুখের বৃষ্টি।
পাবে জোছনা, তারার রাত্রি
পাবে রোদ, বাতাস স্বস্থি।
তুমি নির্জনতার খোলস ভেঙ্গে
শোনো কোলাহল মুখর গীতি,
বদ্ধ ঘরের দরজা খোলে
মাখো চোখে স্বপ্নের দ্যূতি।
বিরান পথের পথ ভুলে
দেখো শ্যমাল ছায়া বীথি,
জরা জীর্ণ স্মৃতি মুছে
দেখো আলোকিত নূতন তিথি।
তুমি শূণ্যতার খাঁচা ভেঙ্গে
দেখো উল্লাসে মুখর অদিতি,
বদ্ধ ঘরের দরজা খোলে
মাখো চোখে স্বপ্নের দ্যূতি।
অশান্ত মনে প্রশান্তি এনে
দেখো বসন্তে সেজেছে পৃথিবী,
স্থির স্বপ্নের পাহার ভেঙ্গে
সচল করো বিকল প্রীতি।
তুমি বিষন্নতার আদল খোলে
দেখো উচ্ছ্বসিত জীবনের গতি,
বদ্ধ ঘরের দরজা খোলে
মাখো চোখে স্বপ্নের দ্যূতি।
দেখো পাবে সুখের বৃষ্টি।
পাবে জোছনা, তারার রাত্রি
পাবে রোদ, বাতাস স্বস্থি।
তুমি নির্জনতার খোলস ভেঙ্গে
শোনো কোলাহল মুখর গীতি,
বদ্ধ ঘরের দরজা খোলে
মাখো চোখে স্বপ্নের দ্যূতি।
বিরান পথের পথ ভুলে
দেখো শ্যমাল ছায়া বীথি,
জরা জীর্ণ স্মৃতি মুছে
দেখো আলোকিত নূতন তিথি।
তুমি শূণ্যতার খাঁচা ভেঙ্গে
দেখো উল্লাসে মুখর অদিতি,
বদ্ধ ঘরের দরজা খোলে
মাখো চোখে স্বপ্নের দ্যূতি।
অশান্ত মনে প্রশান্তি এনে
দেখো বসন্তে সেজেছে পৃথিবী,
স্থির স্বপ্নের পাহার ভেঙ্গে
সচল করো বিকল প্রীতি।
তুমি বিষন্নতার আদল খোলে
দেখো উচ্ছ্বসিত জীবনের গতি,
বদ্ধ ঘরের দরজা খোলে
মাখো চোখে স্বপ্নের দ্যূতি।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।