রাগ
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
রাগ করে নিজেকে কখনই
মাটিতে আছড়ে ফেলবেন না,
আঘাত কেবল ভেঙ্গে টুকরো টুকরো করতেই জানে
নিজেকে নিজে সে একটুও সাজাতে পারে না;
পারবেও না|
হোচোট লাগলে পা-কে না দোষ দিয়ে
একবার রাস্তার গরিমার কথা ভাবলে
রাগ করে অ-যুক্তির পথ ধরতে হবে না;
মেরুদন্ড থাকবে টান টান|
তখন ষড়রিপুর ভাল দিক ঠিক সাবধানী রাস্তায় পৌঁছে দেবেই দেবে;
তার জন্য মধুর অপেক্ষা করতে হবে
নিজেকে আছড়ে ফেললে হবে না|
আহা! মাটিরও তো লাগতে পারে?
সে যদি আছড়ে ফেলে দেয়…
মাটিতে আছড়ে ফেলবেন না,
আঘাত কেবল ভেঙ্গে টুকরো টুকরো করতেই জানে
নিজেকে নিজে সে একটুও সাজাতে পারে না;
পারবেও না|
হোচোট লাগলে পা-কে না দোষ দিয়ে
একবার রাস্তার গরিমার কথা ভাবলে
রাগ করে অ-যুক্তির পথ ধরতে হবে না;
মেরুদন্ড থাকবে টান টান|
তখন ষড়রিপুর ভাল দিক ঠিক সাবধানী রাস্তায় পৌঁছে দেবেই দেবে;
তার জন্য মধুর অপেক্ষা করতে হবে
নিজেকে আছড়ে ফেললে হবে না|
আহা! মাটিরও তো লাগতে পারে?
সে যদি আছড়ে ফেলে দেয়…
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।